মেলবোর্নে অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়ায় বাংলাদেশ দলের ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে এক্সরে করানোর জন্যে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

মুশফিকুর রহিমের ইনজুরির খবর পাওয়ার পর রাবিদ ইমামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অনুশীলনের সময় ব্যথা পাওয়ায় এক্সরের জন্যে নিয়ে যাওয়া হয়েছে। এখন দেখা যাক কি হয়।

শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপে তৃতীয় ম্যাচে ২৬ ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলন মুশফিকুর রহিম।

এএইচ