জয়ের সুভাস পেতে থাকা মেক্সিকানদের হতাশ করে খেলায় ফিরে এসেছে নেদারল্যান্ডস। খেলার ৮৮ মিনিটে ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে নেদারল্যান্ডসকে সমতা এনে দেন ওয়েসলি স্নেইডার।
এর আগে গোলশূন্য প্রমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জিওভান্নি দস সান্তোসের গোলে এগিয়ে মেক্সিকো। ম্যাচের ৪৮ মিনিটে শূন্যের বল বুক দিয়ে রিসিভ করে ৩০ গজ দূর থেকে দর্শনীয় শটে গোণ করেন দস সান্তোস। তার এ গোলে ১-০ তে পিছিয়ে ডাচরা।
৫৭ মিনিটে গোল পরিশোধে মরিয়া হল্যান্ডকে গোলবঞ্চিত করেন মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া। অ্যারিয়েন রোবেনের পাস থেকে বল পাওয়া ডি ভ্রিজের জোরালো শট ফিরিয়ে দেন গুইলার্মো ওচোয়া।
প্রথমার্ধের বিবর্ণ নেদারল্যান্ডস পিছিয়ে পড়ে খেলায় ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে। ৬১ মিনিটে রোবেনের পাস থেকে গোল করার সুযোগ পান স্নেইডার। স্নেইডারের শট ডিফ্লেক্ট করে গোলবারের পাশ দিয়ে চলে যায়।
ম্যাচের ৬৯ মিনিটে ডিলে ব্লাইন্ডকে পেছন থেকে ট্যাকল করায় রেফারি প্রথম হলুদ কার্ড দেখান মেক্সিকান খেলোয়াড় পল অ্যাগুইলারকে।
৭৩ মিনিটে ওচোয়া আবারও রোবেনের শট আটকে দিয়ে ডাচদের গোলবঞ্চিত করেন। আরিয়েন রোবেন ডিফেন্ডারদের পরাস্ত করে ডিবক্সের ভেতরে ঢুকে শট করেন মেক্সিকোর গোলবারে। কিন্তু গোলবারে দৃঢ়তার প্রতীক গুইলার্মো ওচোয়া দলকে রক্ষা করেন আবারও।
ঢাকা, ২৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





