জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বাবা হয়েছেন। সুখবরটি নিজেই জানিয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার।
আজ শনিবার বেলা ১১টার পর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মিরাজ।
সেখানে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি।
আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’
দীর্ঘ ৬ বছরের প্রেমের সম্পর্কে ইতি টেনে ২০১৯ সালের মার্চে রাবেয়া আখতার প্রীতির সঙ্গে বিয়ে করেন মিরাজ।
২০১৬ সালে জাতীয় দলে অভিষেক হয় মিরাজের। টাইগারদের হয়ে ২২ টেস্ট ৪১ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
এএস





