আইপিএল থেকে ছিটকে পড়লেন ‘হার্ডহিটার’ যুবরাজ। গোড়ালির ইনজুরিটা ভালোই ভোগাচ্ছে যুবরাজ সিংকে। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের আগে ছিটকে পড়েছিলেন এ ‘হার্ডহিটার’ ব্যাটসম্যান।
ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় এবার আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ মিস করতে যাচ্ছেন যুবরাজ। অন্তত দু’সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।
কাল শনিবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেট লিগ আইপিএলের নবম আসর মাঠে গড়াবে। নিজেদের প্রথম ম্যাচে (১২ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে যুবরাজ বিহীন সানরাইজার্স হায়দ্রাবাদ।
উোল্লখ্য,সাইরাইজার্সের হয়েই ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের আইপিএলে অভিষেক হবে।
আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে হায়দ্রাবাদ কোচ টুম মুডি বলেন, ‘দুঃখের বিষয় হলো, সপ্তাহ দুয়েক বা আরো বশি সময় ক্রিকেটের বাইরে থাকতে পারেন যুবরাজ।
এটা কত দিনের জন্য হতে যাচ্ছে তা আমরা জানি না। যুবরাজের মতো একজন ক্রিকেটার যেকোনো টিমের জন্যই গুরুত্বপূর্ণ। সে শুধুমাত্র ম্যাচ-উইনার ব্যাটসম্যানই নন, ইনিংসের মাঝে বল হাতেও খুব কার্যকরী।’
এসএম





