ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সর্বাধিক প্রচারিত বিজ্ঞাপনের নাম ‘মওকা মওকা’। এই এক বিজ্ঞাপন দিয়ে বিশ্বকাপে ভারতের প্রতিপক্ষ দেশগুলোকে এক প্রকার বিরক্ত করে ছেড়েছিল।
বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ার পর অনেকেই ‘মওকা মওকা’ বলতে ফোন দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ডের নম্বরে। অনেকেই বিষয়টি নিয়ে ভারতকে খোঁচা দিয়ে মজা করেছে।
মজা করা থেকে বাদ যাননি পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদিও। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের লাইভ প্রোগ্রামে ‘মওকা মওকা’ গেয়ে শুনিয়েছেন আফ্রিদি। তার এই মওকা মওকা শুনে উপস্থিত দর্শকরা অট্টহাসিতে ফেটে পড়েন।
ইআর





