স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ৩০ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। আর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ১ আগস্ট।

পাকিস্তান স্কোয়াড: শহীদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, নওমান আনোয়ার, মুক্তার আহমেদ, উমর আকমল, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, সোহেল তানভির, আনোয়ার আলি, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ ও জিয়াউল হক।

জেডআই