বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতে প্রাণ ফিরে পাওয়া লাহিরু থিরিমান্নের ব্যাটে ভর করে হাফ-সেঞ্চুরি পার করেছে শ্রীলঙ্কা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ক্রিজে আছেন লাহিরু থিরিমান্নে (২৯) ও তিলকারত্নে দিলশান (১৬)।

এদিন উদ্বোধনী ওভারে মাশরাফি বিন মর্তুজার তৃতীয় বলে ক্যাচ তুলে দেন লঙ্কান ওপেনার থিরিমান্নে।। কিন্তু হাতের মুঠোয় ক্যাচ পেয়ে তা আটকে রাখতে পারেননি বাংলাদেশের এনামুল।

বৃহস্পতিবার মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে এই দুই দলের লড়াই।

বাংলাদেশ একাদশ: তামিম একবাল , এনামুল হক সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসাইন ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: লাহিরু থিরিমান্নে, তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, দিমুথ করুনারত্নে, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমল, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা ও সুরঙ্গা লাকমল।

জেডআই