চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দল আবাহনী লিমিটেডে খেলতে আসছেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। ঐতিহ্যবাহী এই ক্লাবটির বিদেশি কোটায় খেলবেন ভারতীয় জাতীয় দলে খেলা এ ব্যাটসম্যান।

আবাহনীতে বিদেশি কোটায় খেলছেন আরেক ভারতীয় উদয় পোল। আগামীকাল (০৪ মে) ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের বিপক্ষেও খেলবেন তিনি। তবে এই উদয় পোলের পরিবর্তেই আসছেন তিওয়ারি।

আগামী ৫ মে তিওয়ারি ঢাকায় এসে পৌঁছাবেন। এমনটিই নিশ্চিত করেছেন আবাহনী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

কলকাতার বাঙ্গালি ক্রিকেটার তিওয়ারি ভারতীয় জাতীয় দলের হয়ে ১২টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়েও মাঠ মাতিয়েছেন। তবে চলতি আইপিএলে তিনি কোন দল পাননি।

ওএফ