আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাত্র বিদায় নেয়া ইংল্যান্ডের বিতর্কিত ব্যাটসম্যানের সমর্থনে এগিয়ে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। পিটারসেনকে ইংল্যান্ড দলে রাখতে ‘তুমুল বির্তক’ হয়েছে বলে স্বীকার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ- মাত্র তিন দিন আগে পিটারসেনকে এমন কথা বলার পরই বিতর্ক শুরু হয়। ইংল্যান্ড দলের উর্ধ্বতন কর্মকর্তাদের এমন সিদ্ধান্ত সঠিক না ভুল- এ বিষয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
দীর্ঘ দিন যাবৎ পিটারসেনের একনিষ্ঠ ভক্ত টেলিভিশন উপস্থাপক এবং ডেইলি মিরর পত্রিকার সাবেক সম্পাদক পিয়ার্স মরগান শুক্রবার সামগ্রিক বিষয়ে জিজ্ঞাসা করলে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, ‘আমি পিটারসেনের একজন অন্ধ ভক্ত এবং মাঠে তার অসাধারণ পারফরমেন্স দেখে আমার বেশ কিছু সময় কেটেছে যা সত্যিই আমি খুব উপভোগ করেছি।’
‘তার গড় রান স্মরণযোগ্য। বিষয়টি এমন নয় যে পিয়ার্স মরগানের সঙ্গে আমি সহানুভুতি প্রকাশ করছি। কিন্তু আজ সকালে রেডিওতে মরগান তার জন্য তুমুল বিতর্ক করেছেন।’
‘কিন্তু ইংল্যান্ড দল নির্বাচন করার জন্য আমি ইংল্যান্ড নির্বাচকদেরই বলবো। আমি মনে করছি এ থেকে দূরে থাকটাই আমার জন্য বেশি ভাল।’
ইংল্যান্ড অধিনায়ক হিসেবে এলিস্টার কুককে ক্যামেরন সমর্থন করেন কি-না প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখপাত্র ওয়েস্ট মিনিস্টার গণমাধ্যমকে বলেন, ‘যখনই ইংল্যান্ড খেলতে মাঠে নামে প্রধানমন্ত্রী সব সময় পুরোপুরি দলের পক্ষে থাকেন এবং অবশ্যই অধিনায়কের পক্ষেও।’
ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের প্রতি প্রধানমন্ত্রীর আস্থা আছে কিনা প্রশ্ন করা হলে ঐ মুখপাত্র সরাসরি কোন উত্তর না দিয়ে সাংবাদিকদের বলেন, ‘ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট সম্পর্কিত কোন সিদ্ধান্তের বিষয় এলে সেটা ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ডের একটি ব্যাপার।’
ঢাকা,৭ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
পিটারসেনের অন্ধ ভক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাত্র বিদায় নেয়া ইংল্যান্ডের বিতর্কিত ব্যাটসম্যানের সমর্থনে এগিয়ে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। পিটারসেনকে ইংল্যান্ড দলে রাখতে ‘তুমুল বির্তক’ হয়েছে বলে স্বীকার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।





