টেনিস ক্যারিয়ারকে দীর্ঘস্থায়ী করতে বেছে বেছে টুর্নামেন্ট খেলছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। চায়না হুয়ান টেনিস টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন পর্ব শেষে তেমনটাই জানান ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা।

তিনি বলেন, ‘টেনিসে ক্যারিয়ার দীর্ঘস্থায়ী করাই আমার প্রধান লক্ষ্য। তাই বেছে বেছে টুর্নামেন্ট খেলছি। কম খেললে শরীরের উপর চাপ কম পড়বে। তাতে ইনজুরির সম্ভাবনা থাকবে না। ফলে দীর্ঘদিন খেলা চালিয়ে যেতে পারবো আমি।’

ফিটনেস নিয়ে চিন্তাটা অনেক বেশি এখন টেনিস খেলোয়াড়দের। ইনজুরির কারণে অল্প বয়সেই টেনিসকে সবে বিদায় জানালেন চীনের লি না। হাঁটুর ইনজুরির কাছে হার মেনে মাত্র ৩২ বছর বয়সেই টেনিস ব্যাট চিরতরে শোকেজে উঠিয়ে রাখলেন লি না।

ইনজুরির কারণে লি না ক্যারিয়ার বড় করতে না পারলেও, ক্যারিয়ার নিয়ে চিন্তা শুরু করে দিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনা। বেশি টুর্নামেন্ট খেললে, শরীরের উপর চাপ সৃষ্টি হবে। তাতে ইনজুরির সমস্যা হতে পারে। তাই ক্যারিয়ারকে বড় করতে বেছে বেছে টুর্নামেন্ট খেলছেন ৩২ বছর বয়সী সেরেনা। তিনি বলেন, ‘টেনিসে দীর্ঘস্থায়ী ক্যারিয়ার করাই আমার প্রধান লক্ষ্য। তাই বেছে বেছে টুর্নামেন্ট খেলছি। কম খেললে শরীরের উপর চাপ কম পড়বে।’

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই