মাম্পস রোগে আক্রান্ত হবার কারণে আগামী দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকছেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার।

ফলে উয়েফা সুপার কাপে বার্সেলোনার হয়ে মাঠে লড়তে পারবেন না ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। একই কারণে তিনি অংশ নিতে পারবেন না সুপারকোপা ডি স্পেনা ফুটবল টুর্ণামেন্টের ম্যাচেও।

আগামী মঙ্গলাবার তিবিলিসিতে সুপার কাপের ম্যাচে সেভিয়ার মোকাবেলা করবে বার্সেলোনা। এরপর ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সুপারকোপা ডি স্পেনার হোম ও এ্যাওয়ে ম্যাচে অংশ নিবে লা লীগা চ্যাম্পিয়নরা। ১৪ ও ১৭ আগস্টের ওই ম্যাচে বার্সার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।

মৌসুমের শুরুতে ম্যাচগুলো বার্সার জন্য গুরুত্বপুর্ণ হলেও সংক্রমণ থেকে পরিপুর্ণ মুক্তির জন্য ব্রাজিলীয় সুপার স্টারকে বাইরে রেখেই মাঠে নামতে হচ্ছে বার্সেলোনাকে।

রোববার ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই প্রথম এফ সি বার্সেলোনার চিকিৎসক দল নেইমারকে অসুস্থতার কারণে দুই সপ্তাহের জন্য খেলার বাইরে রাখার ঘোষণা দিল। কারণ এসময় তার মাম্পস জিবাণুর সংক্রমণ প্রতিরোধে চিকিৎসা দেয়া হবে। যদিও এর আগে এই রোগের প্রতিশেধক টিকা নিয়েছিলেন নেইমার।’

জেডআই