ক্যারিয়ারে অষ্টমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তৃতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। আর বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শেষ আট নিশ্চিত করেছেন সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন তারা।
২০০৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন নাদাল। ফলে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিততে মরিয়া তিনি।
এদিন চতুর্থ রাউন্ডের ম্যাচে ৫২ মিনিট লড়াই করে ৭-৫ গেমে প্রথম সেট জিতে শুভ সূচনা করেন নাদাল। শেষ দুই সেট ৬-১ ও ৬-৪ গেমে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পান নাদাল।
নাদালের মত চতুর্থ রাউন্ডে সরাসির সেটে জয়ের স্বাদ পেয়েছেন বার্ডিচ। এই রাউন্ডে বার্ডিচের প্রতিপক্ষ ছিলেন অবাছাই অস্ট্রেলিয়ার বার্নাড টমিচ। ৬-২, ৭-৬ (৭/৩), ৬-২ সেটে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন গত আসরের সেমিফাইনাল খেলা বার্ডিচ।
জেডআই





