বুধবার (২ আগস্ট) আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবর মাঠে গড়ানোর কথা ছিল। তবে এদিন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নবরাত্রির প্রথমদিন সূচিতে এসেছে পরিবর্তন। একদিন এগিয়ে আনা আগামী ১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মহারণ মাঠে গড়াবে।

হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের খেলার কথা ছিল ১২ অক্টোবর। তবে ভারত-পাকিস্তানে ম্যাচটিকে এগিয়ে আনায় পরিবর্তন এসেছে এই ম্যাচের সূচিতে। খেলাটি দুইদিন এগিয়ে এনে ১০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আরও কয়েকটি ম্যাচের সূচিতে পরিবর্তন আসবে বলে জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। খুব শীঘ্রই এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হবে।

সূচিতে পরিবর্তন আসায় স্বভাবতই বেশ ভোগান্তিতে পড়বেন দর্শকেরা। পরিবহণ টিকিট থেকে শুরু করে এখন তাদের পরিবর্তন করতে হবে হোটেলে থাকার দিনও।

এমবি