ইংল্যান্ড-ভারত টেস্ট শেষ দিনে খেলা গড়ালেও তা ড্র’র পথেই এগোচ্ছে। ভারতের প্রথম ইনিসে বড় রানের সংগ্রহে বেশ ভালই জবাব দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
ভারতের প্রথম ইনিংসের ৪৫৭ রান টপকে ইংলিশরা ৩৯ রানের লিড নেয়। শেষ দিনে ব্যাটিংয়ে নামার আগে ভারতের সংগ্রহ তিন উইকেটে ১২৮ রান। ভারত: ৪৫৭ এবং ১৬৭/৩ (৪৮.০) ও ইংল্যান্ড: ৪৯৬।ভারত সাত উইকেট হাতে রেখে ১২৮ রানের লিড নেয়।
ভারত প্রথম ইনিংসে মুরালি বিজয়ের ১৪৬ আর অধিনায়ক ধনীর ৮২ রান এবং দশ নম্বরে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ সামির অপরাজিত ৫১ রানের সুবাদে ৪৫৭ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকদের সামনে।
ইংলিশদের পক্ষে অ্যান্ডারসন তিনটি, ব্রড ও স্টোকস দুইটি করে উইকেট তুলে নেন।
ইংলিশরা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রবসন ৫৯ আর ব্যালেন্সির ৭১ রানে বেশ ভালই জবাব দিচ্ছিল। জো রুটের অপরাজিত ১৫৪ রান আর দশে ব্যাটিয়ে নামা অ্যান্ডারসনের ৮১ রানে ভর করে অতিথিদের সামনে ৩৯ রানের লিড দেয়।
ভারতের পক্ষে বিনয় কুমার পাঁচটি, ইশান্ত শর্মা তিনটি এবং মুহাম্মদ সামি দুইটি উইকেট তুলে নেন।
টেস্টের শেষ দিনে কোহলি অপরাজিত ৮ রান এবং রাহানে ১৮ রানে ব্যাটিং শুরু করবে।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর
খেলা
ইংল্যান্ড-ভারত টেস্ট ড্র’র পথে
ইংল্যান্ড-ভারত টেস্ট শেষ দিনে খেলা গড়ালেও তা ড্র’র পথেই এগোচ্ছে। ভারতের প্রথম ইনিসে বড় রানের সংগ্রহে বেশ ভালই জবাব দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।





