ইনজুরি আক্রান্ত মৌসুম শেষে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার ওয়েইন ব্রিজ।
প্রাক মৌসুমে ব্রিজ ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল রিডিংয়ে যোগ দিয়েছিলেন। কিন্তু রয়্যালসদের হয়ে মাত্র ১২টি ম্যাচ তিনি খেলতে পেরেছেন। হাঁটুর ইনজুরি কারণে প্রায় পুরো মৌসুম তাকে বিশ্রামে কাটাতে হয়েছে। এমন কি গত নভেম্বরে তার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়। ইনজুরি কাটিয়ে মৌসুমের শেষ কয়েক সপ্তাহ তিনি মাঠে ফিরেছিলেন। ৩৩ বছর বয়সী এই লেফট ব্যক দীর্ঘ দিন ইংল্যান্ডর দলে অ্যাশলে কোলের ডেপুটি হিসেবে কাজ করেছেন। ২০০২-০৯ সাল পর্যন্ত তিনি ইংল্যান্ডের হয়ে ৩৬টি ম্যাচে অংশ নিয়েছেন।
ব্রিজের অবসরের এই ঘোষণা আসে তার নিজস্ব প্রতিষ্ঠান আইকন স্পোর্টস থেকে। প্রতিষ্ঠানটি তাদের টুইটারে লিখেছে, ‘ফুটবল থেকে আজ অবসরের ঘোষণা দিচ্ছে ওয়েইন ব্রিজ। দীর্ঘ ক্যারিয়ারে তার প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ জেতার অভিজ্ঞতা আছে এবং ইংল্যান্ডের হয়ে সে ৩৬টি ম্যাচে খেলেছে। আইকনের সকলের পক্ষ থেকে আমরা তার সুখী অবসর কামনা করছি।’
১৯৯৮ সালে সাউথাম্পটনের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হবার পরে সেখানে তিনি পাঁচ বছর কাটিয়েছেন। এরপর চেলসিতে ছিলেন সাড়ে পাঁচ বছর। যেখানে ২০০৫ সাথে শিরোপা জয় করার কৃতিত্ব দেখান। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এবং তারপর ওয়েস্ট হ্যাম, সান্ডারল্যান্ড এবং ব্রাইটন হয়ে এক বছরের চুক্তিতে রিডিংয়ে যোগ দিয়েছিলেন।
ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
ইনজুরির কারণে অবসরের ঘোষণা দিলেন ব্রিজ
ইনজুরি আক্রান্ত মৌসুম শেষে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার ওয়েইন ব্রিজ।





