এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হারের প্রতিশোধ যেন গ্রানাডার উপর নিল রিয়াল মাদ্রিদ। আর সমালোচকদেরকে দাতভাঙ্গা জবাবটা দিলেন রিয়ালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাত্র ৮ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করছেন তিনি।
রোববার নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে গ্রানাডার বিপক্ষে খেলার ৩০ মিনিটে প্রথম গোল করার পর ৩৬ ও ৩৮ মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এছাড়া খেলার ৫৪ মিনিটে আরো এক গোল করেন রিয়ার মাদ্রিদের এই পর্তুগীজ তারকা।
এছাড়া গ্যারেথ বেল একটি ও করিম বেনজেমা দুটি গোল করেন।
জেডআই





