ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন গত আসরের রানার্স আপ নেদারল্যান্ডসের কোচ লুইজ ভ্যান গাল।
আর্জেন রোবেন, রবিন ভন পার্সিদের নিয়ে সাজানো এই দল গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, চিলি ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
নেদারল্যান্ডস দল
গোলরক্ষক: জেসপার সিলেছেন, মাইকেল ভর্ম ও টিম কুর্ল।
ডিফেন্ডার: পল ভারহেজ, ডেরিল জানম্যাট, জোয়েল ভেল্তমান, স্টিফেন ডি ভ্রিজ, রন ভালার, ব্রুনো মার্টিন্স ইন্দি, তেরেন্স কনগুলো ও ড্যালে ব্লাইন্ড।
মিডফিল্ডার: লেরো ফার, নাইজেল ডি জং, জর্ডি ক্লাসেই, জোনাথন ডি গুজম্যান, জর্জিনিয়ো উইজনালডাম ও ওয়েসলি স্নেইডার।
ফরোয়ার্ড: আর্জেন রোবেন, রবিন ভন পার্সি, ক্লাস-জান হান্টেলার, ড্রিক কোয়েত, জেরেমাইন লেন্স ও মেফিস ডিপে।