তাজ্জব এই পৃথিবীতে প্রতিনিয়ত ঘটছে অদ্ভুত সব ঘটনা। কোনোটা কাকতালীয়ভাবে, আবার কোনো হিসাবের মার-প্যাঁচে। যেমনটা ঘটে গেল বিশ্বকাপ ফুটবলেও। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে। দিন ক্ষণটা ধীরে ধীরে ঘনিয়ে আসছে। ১০০ দিন বাকি থাকতেই কাউন্টডাউন শুরু করেছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা-ফিফা। সেই ক্ষণনা শুরুর পর চলে গেছে ২৯টি দিন। ৭১ দিন পর ব্রাজিলে শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ। এর সঙ্গে মিলে গেছে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী কোচের সঙ্গে। ২০১০ সালের বিশ্বকাপে ৭১ বছর বয়সে গ্রীসের কোচের দায়িত্ব পালন করে সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে নাম লেখান ওট্টো রেহাগেল।
তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন সিজার মালদিনি। জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত ২০০২ বিশ্বকাপে ৭০ বছর বয়সে প্যারাগুয়ের কোচের দায়িত্ব পালন করেন তিনি।
সবচেয়ে কম বয়সী কোচের রেকর্ডটি ধরে রেখেছেন হুয়ান ট্রামুটুলা। ২৭ বছর বয়সে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। দলের অনেক খেলোয়াড়ের চেয়ে বয়সে ছোট ছিলেন এই আর্জেন্টাইন।