কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় খেলাটি শুরু হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি ও মাছরাঙ্গা খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

৬ ম্যাচে ৫ জয় ও ১টিতে হার সবমিলিয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা। অন্যদিকে ৭ ম্যাচে ২টি জয় ও ৫টিতে পরাজয় সবমিলিয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার সর্বনিম্নে অবস্থান রাজশাহীর।