টাইব্রেকারে ৩-২ গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র ছিল। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও ১-১ গোলে ড্র থাকে।

হচ্ছিল না, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় হয়নি। খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। কিন্তু যেই ব্রাজিল, সে-ই চিলি; একেবারে সেয়ানে সেয়ানে। তবে শেষ বলে তো একটা কিছু আছে। সেই শেষটাই করেছে স্বাগতিক ব্রাজিল। স্টেডিয়ামের লক্ষ লক্ষ সমর্থক তো আছেই, বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থককে হতাশ করেননি নেইমাররা। নানা শঙ্কার পথ পেরিয়ে খেলা জিতে নিয়েছে ব্রাজিল।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ