ভারতের চেন্নাইয়ে অবস্থিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের পেসার আল আমিন হোসাইন। তার বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখা গেছে সব ডেলিভারিতে তার কনুই নির্ধারিত সীমার মধ্যে থাকে। বুধবার এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ তথ্য জানিয়েছে।
আইসিসির নিয়মানুযায়ী, বল করার সময় এক জন বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারবে না। আল আমিনের বোলিং বিশ্লেষণে দেখা গেছে, তার সবগুলো ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমার মধ্যে থাকে।
গত সেপ্টেম্বরে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এজন্য তাকে পরীক্ষা দিতে বলা হয়। গত অক্টোবরের ২০ তারিখ চেন্নাইয়ের বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেন এই বোলার।
জেডআই





