লিটলের করা ইনিংসের প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন লিটন। সেটাও আবার গোল্ডেন ডাকে (১ বলে ০)। এলবিডব্লিউ হয়ে ফেরেন লিটন। ৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

তামিম শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। চতুর্থ ওভারে মার্ক এডায়ারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ১৯ বলে ২ বাউন্ডারিতে তামিম করেন ১৪।

দল তখন চরম বিপদে। এরপর হাল ধরেছেন সাকিব আল হাসান আর নাজমুল হোসনে শান্ত। জুটিতে এখন পর্যন্ত ৩৫ রান যোগ করেছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান। নাজমুল হোসেন শান্ত ১৩ আর সাকিব আল হাসান ১৯ রানে অপরাজিত আছেন।

এবি