আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। এজন্য দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ঘোষিত এই দলে সিনিয়র সাত সদস্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি এবং শিখর ধাওয়ানকে বিশ্রাম দিয়ে কার্যত তারুন্য নির্ভর দল ঘোষনা করে বিসিসিআই।
গত ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের দল থেকে 'এ' সফরের জন্য ঘোষিত দলে রয়েছেন কেবল সাত্র বরুন অ্যারন, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে ও আম্বাতি রাইদু।
আগামী ১৫, ১৭ এবং ১৯ জুন ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচ।
১ জুন ভারতের ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পর ২৬ জুন ভারতীয় দলের ইংল্যান্ড সফর শুরু হওয়ার মাঝামাঝি সময়ে আলোচনার ভিত্তিতে দ্বিপাক্ষিক সংক্ষিপ্ত এ সিরিজ আয়োজন করা হয়।
১০ সপ্তাহের ইংল্যান্ড সফরে ভারত স্বাগতিক দলের বিপক্ষে পাঁচ টেস্ট, পাঁচ ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচ খেলবে।
বাংলাদেশ সফরে ভারতের ১৫ সদস্যের দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, চেতেশ্বর পুজারা, আম্বাতি রাইদু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, রিদ্ধিমান সাহা. পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা, অমিত মিশ্র।
ঢাকা, ২৮মে (টাইমনিউজবিডি) //জেডআই