মান্যবর বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করেব চ্যানেল নাইন।

এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে বেসরকারী টেলিভিশন সম্প্রচার কেন্দ্র ‘চ্যানেল-৯’-এর এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে সদস্য মো. আমিরুল ইসলাম বাবু, মো. ফজলুর রহমান বাবুল, পেশাদার ফুটবল লীগ কমিটির পডপুটি চেয়ারম্যান আব্দুর রহিম এবং বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

চ্যানেল ৯-এর পক্ষে উপস্থিত ছিলেন চ্যানেলের হেড অব মার্কেটিং এন্ড সেলস্ মো. নুরুল ইসলাম খসরু ও তানভীর খান।

জেডআই