আলিম দার আম্পায়ার হিসেবে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায় । মালিক হয়েছেন বিশ্ব রেকর্ডের।দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্তজেনকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিংয়ের কীর্তি গড়েন এই পাকিস্তানি।
এই পাকিস্থানী কেপটাউন টেস্টের আগে কোয়ের্তজেনের সমান ৩৩১টি ম্যাচে আম্পায়ারিং করেছিলেন । এখন তার নামের পাশে জমা হলো ৩৩২টি ম্যাচ।
শুধু তাই নয় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা ম্যাচ নিয়েও সবার ওপরেই রয়েছেন তিনি। ৪০৫ ম্যাচের ক্যারিয়ারে ৩৩২টি ম্যাচে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করার পাশাপাশি ৭৩ ম্যাচে টিভি আম্পায়ারও আলিম দার।
ক্রিকেট ইতিহাসেই আর কারও ৪০০ ম্যাচে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নেই। কোয়ের্তজেন দায়িত্ব পালন করেছেন ৩৯৬টি ম্যাচে। এই রেকর্ড তিন ধরনের ক্রিকেট মিলিয়ে।
নাজিব





