বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন এমনটাই জানিয়েছেন। চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করেছেন, বেশ কিছুদিন আগে। তার জায়গায় দলের পরবর্তী কোচ কে তা নিয়ে এতদিন আলোচনা ছিল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘হাথুরুসিংহের জন্য আমরা আর অপেক্ষা করতে চাই না। নতুন কোচ খুঁজছি আমরা। দেশি-বিদেশি অনেকের নামই আলোচনায় এসেছে। তবে অনেকেই নিজে থেকেই যোগাযোগ করছেন।
তবে আপাতত আমরা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাউকে দায়িত্ব দিতে চাই। এ ক্ষেত্রে খালেদ মাহমুদের হওয়ার সম্ভাবনাই বেশি।’
হাথুরুসিংহের জন্য অপেক্ষা না করলেও; তবে তিনি কেন পদত্যাগ করেছেন সেটা জানতে চায় বিসিবি। অবশ্য নতুন কোচ হিসেবে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় আসে খালেদ মাহমুদের নাম। তা ছাড়া তিনি নিজেও আগ্রহ দেখিয়েছেন মাশরাফিদের কোচ হতে।
খালেদ মাহমুদ এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। বেশ কিছুদিন দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। বিপিএলের গত আসরে তাঁর অধীনে ঢাকা ডায়নামাইটস। শিরোপা জিতেছিল। এবারও তিনি ঢাকার কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন।
এএস





