আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ঐতিহাসিক সেমিফাইনালে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ।ব্যাটিংয়ের শুরুতেই নিজের শূন্যরানে সাঁজঘরে ফিরেছেন সৌম্য সরকার। এবং ১৯ রান করে সাব্বির ও সাঁজঘরে।
বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এপর্যন্ত বাংলাদেশে ২ উকেট হারিয়ে ১০ ওভারে ৪৬ রান সংগ্রহ করেছে। তামিম ব্যাক্তিগত ১০ রান এবং মুশফিকুর রহিম ১২ রান নিয়ে খেলছেন।
খেলাটি সরাসরি সম্প্রচার করছে মাছরাঙ্গা টিভি, গাজী টিভি ও স্টার স্পেটস-১।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের সঙ্গে বাংলাদেশ এখন পর্যন্ত ৩৩টি ম্যাচ খেলেছে। যেখানে ২৬টিতেই ভারত জয় পেয়েছে। আর বাংলাদেশ নিজেদের করে নিতে পেরেছে ৫টি ম্যাচ। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ :রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন, জাস্প্রিত বুমরাহ।
এমই





