ব্রাজিলীয় তারকা নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে চায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালান ক্লাবটি ২০২০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে চায় বলে জানিয়েছেন নেইমারের এজেন্ট ওয়াগনার রিবেইরো।
এ বিষয় ওয়াগনার বলেছেন, "অবশ্যই বার্সেলোনা তার চুক্তি নবায়ন করতে চাচ্ছে। ২০২০ পর্যন্ত? হ্যাঁ।"
২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে ইউরোপে পাড়ি দেন নেইমার। ২০১৮ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করে কাতালান ক্লাবটি।
নেইমারের দলবদলের সঙ্গে জড়িয়ে ছিল বার্সেলোনার কর ফাঁকির বিতর্ক। এর জের ধরে ক্লাবের সাবেক সভাপতি সান্দ্রো রোসেল তার পদ থেকে সরে দাঁড়ান। তবে রোসেল আর বার্সেলোনা এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।
জেডআই





