সেরেনা উইলিয়ামসের পর উইম্বলডনে ফের অঘটন ! প্রি-কোয়ার্টার ফাইনালেই ছিটকে গেলেন পঞ্চম বাছাই মারিয়া শারাপোভা ৷
মঙ্গলবার চতুর্থ রাউন্ডে নবম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিকুই কারবারের কাছে হেরে উইম্বলডন থেকে বিদায় নিলেন রুশ সুন্দরী ৷
মঙ্গলবার তিন সেটের ( ৭-৬, ৪-৬, ৬-৪) লড়াইয়ে শেষ হাসি হাসেন কারবার ৷ টাইব্রেকারে প্রথম সেট হারার পর দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন ২০০৪-এর উইম্বলডন চ্যাম্পিয়ন শারাপোভা ৷ কিন্তু, নির্ণায়ক সেটে জার্মান সুন্দরীর সঙ্গে টক্কর দিতে পারলেন না মাত্র তিন সপ্তাহ আগে ফরাসি ওপেনজয়ী শারাপোভা ৷
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





