চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৪৬৭ রানের লক্ষ্য বেধে দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। এত স্কোর তাড়া না করে যেন টেস্টটি ড্র করাই স্বাগতিকদের লক্ষ্য। তবে ইতোমধ্যে শতরান পার করেছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছ্নে ইমরুল কায়েস (১১) ও মুমিনুল হক (৬)।
শনিবার টেস্টে চতুর্থ দিনে সাত রান নিয়ে তামিম ইকবাল ও চার রান নিয়ে শামসুর রহমান খেলা শুরু করেন। প্রথম ৮ ওভারে মাত্র ছয় রান সংগ্রহ করলেও এরপর ওয়ানডে স্টাইলে ব্যাট চালাতে থাকেন তারা। এটাই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। ৩১ রান করে ভিথানাগের বলে বোল্ড হন তামিম। এরপর দলের রানের খাতায় আর মাত্র ১০ রান যোগ হলেই পেরেরা বলে একইভাবে সাজঘরে ফিরে যান শামসুর রহমান।
ঢাকা,৮ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই