বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে কিরগিজিস্তানের বিপক্ষে গোলবন্যায় ভাসছে বাংলাদেশ। প্রথমার্ধেই হজম করেছে তিনটি গোল। একটি গোল শোধ হলেও সেটি ছিল কিরগিজ খেলোয়াড়দের আত্মঘাতী গোল।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের লড়াইয়ে ৩-১ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।

এদিন খেলার ৭ মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি কিক থেকে গোল করে কিরগিজিস্তানকে এগিয়ে দেন জেমলিয়ানুহিন অ্যান্টন।

ম্যাচের ২৮ মিনিটে ডি বক্সের মধ্যে কিরগিজস্তানের খেলোয়াড়কে ফাউল করেন ইয়ামিন মুন্না। ফলে পেলান্টি পেয়ে যায় সফরকারীরা। পেনাল্টি শট ফেরানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রাসেল মাহমুদ। তার হাতে লেগে বল জালে জড়িয়ে যায়।

এর তিন মিনিটের মাথায় কর্নান কিক পায় বাংলাদেশ। অধিনায়ক মামুনুলের শট করা বল কিরগিজিস্তানের এক খেলোয়াড় হেড করেন। কিন্তু সেটি জালে জড়িয়ে যাওয়া বাংলাদেশের একটি গোল শোধ হয়ে যায়।

খেলার ৪১ মিনিটে দুর্দান্ত এক শটে আরো এক গোল করে কিরগিজিস্তান। এই গোলের ফলে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে দলটি।

হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, জর্ডান, কিরগিজস্তান ও তাজিকিস্তান।

জেডআই