বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে এশিয়া কাপের পর্দা উঠেছে আজ বুধবার।
সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাফরাফি বিন মুর্তজা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১৫ ওভার শেষে ৪ উইকেটে ৯৭ রান।
গত সোমবার ফতুল্লায় অনুশীলনের সময় পিঠের পেশিতে চোট পান ভারতের অধিনায়ক ধোনি। তবে ইনজুরি মুক্ত হয়ে আজকের ম্যাচে খেলছেন তিনি।
বাংলাদেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজে উইকেটের পিছনের দায়িত্ব সামলেছিলেন কাজী নুরুল হাসান সোহান। মুশফিকুর রহিমও একাদশে ছিলেন। টিম কম্বিনেশনের কারণে নুরুল হাসান সোহানকে একাদশের বাইরে রেখেছে ম্যানেজম্যান্ট। এছাড়া একাদশের বাইরে আছেন নাসির হোসেন, আরাফাত সানী ও আবু হায়দার রনি।
বিশ্রামে থাকা বিরাট কোহলি এ ম্যাচ দিয়ে ভারতীয় দলে ফিরেছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।
টসের আগে উইকেট বিশ্লেষণ করে ধারাভাষ্যকার আতাহার আলী খান বলেন,‘সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে উইকেট অনেকটা সময় ঢাকা ছিল। এখনো তাজা ঘাস এখানে রয়েছে। প্রথম সাত-আট ওভার উইকেট থেকে পেসাররা অনেক ভালো সুবিধা পাবে। শুরুতেই উইকেট তুলে নিতে পারলে প্রতিপক্ষকে চাপে রাখা যাবে। অন্যদিকে ব্যাটসম্যানরা যদি শুরুতে টিকে যেতে পারে তাহলেও ভালো পুঁজি পাবে। আমি মনে করি টসে জিতে ফিল্ডিং নেওয়াই শ্রেয়।’
উইকেটের সঙ্গে মিল রেখে বাংলাদেশ দল চার পেসার ও সাত ব্যাটসম্যান নিয়ে সেরা একাদশ সাজিয়েছে।
মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহেরা ও জাসপ্রিত বুমরাহ।
জেএইচ
এআই





