আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা ২০১৪ বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে যশোর সেনানিবাসে আজ রোববার শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর ভারপ্রাপ্ত এয়ার অধিনায়ক এয়ার কমডোর হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে সকল দলের খেলোয়াড ছাড়াও যশোর অঞ্চলের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১১ সেপ্টেম্বর তারিখে প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই