বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে। রোববার সকাল থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের মাঠ বৃষ্টির কারণে ঢেকে রাখা হয়েছে।
এর আগে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। শুধু টেস্টের প্রথম দিনই ব্যাট-বলের লড়াই হয়েছে। প্রথম দিন টস জিতে ব্যাটিং-এ নেমে ৮৮ দশমিক ১ বল মোকাবেলা করে ৮ উইকেটে ২৪৬ রান তুলেছিলো স্বাগতিক বাংলাদেশ।
দলের পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম ৬৫, মোমিনুল হক ৪০, সাকিব আল হাসান ৩৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫ ও ইমরুল কায়েস ৩০ রান করেন। সফরকারী দক্ষিণ আফ্রিকার পক্ষে পেসার ডেল স্টেইন ও স্পিনার জেপি ডুমিনি ৩টি করে উইকেট শিকার করেন।
জেডআই





