চ্যাম্পিয়ন্স লিগে খেলার কারণ দেখিয়ে বার বার লিভারপুল ছাড়তে চেয়েছিলেন উরুগুয়ের তারকা লুইজ সুয়ারেজ। অবশেষে চলতি মৌসুমের শুরুতে ৯৪ মিলিয়ন ইউরোতে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন। তবে এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলছে অ্যানফিল্ডে দলটি। কিন্তু সুয়ারেজের মতে তাকে ছাড়া এই সাফল্য পেত না দলটি।
গত মৌসুমে লিভারপুলের হয়ে ৩৩ ম্যাচে ৩১ গোল করেছেন। তার অবদানে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করেছিল রেডরা। এর ফলে দীর্ঘ ৫ বছরের অপেক্ষা ঘুঁচিয়ে ইউরোপের সেরা হওয়ার লড়াইয়ে খেলার যোগ্যতা অর্জন করে দলটি।
সুয়ারেজের মতে তাকে ছাড়া এমন সাফল্য অর্জন করতে পারত না তার সাবেক ক্লাবটি। বার্সেলোনার ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে এই ফুটবলার বলেন, "ব্যক্তিগত সাফল্যকে সব সময় স্বাগত জানাতে হয় এবং এটা আনন্দ নিয়ে আসে। কারণ এটি কৃতকর্মের স্বীকৃতি। কিন্তু আমি দলকে সেটাই দিয়েছিলাম। যার ফলে গত মৌসুমে লিভারপুল প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছিল।"
তিনি আরো বলেন, "আমি (লিভারপুল) ছেড়ে আসতে পেরে খুশি। কারণ দলটিকে নেতৃত্ব দেয়ার মতো মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম না। আমি মনে করি না, লিভারপুল যা করেছে তা করতে পারত। দলটিকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়া আমার অন্যতম একটি লক্ষ্য ছিল।"
জেডআই





