নক আউট পর্বের ব্রাজিল-চিলির ম্যাচটি টাইব্রেকারে শেষ হয়। টান টান উত্তজনাপূর্ণ ম্যাচটিতে পেনাল্টি কিকের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ব্রাজিলে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১০০ জন হাসপাতালে ভর্তি রয়েছে। ব্রাজিলের নিউজ পোর্টাল জিওয়ান এ খবর জানিয়েছে। তবে নিহত ওই ভক্তের নাম জানায়নি।
শনিবার ব্রাজিল-চিলির বাঁচা-মরার ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায়। চরম উত্তেজনা নিয়ে ওই খেলা দেখছিলেন ৬৯ বছর বয়স্ক এক বৃদ্ধ। কিন্তু পেনাল্টি কিকের সময় তিনি অসুস্থ বোধ করেন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বপালনরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া পোর্টালটি আরো জানায়, পেনাল্টির শ্বাসরুদ্ধকর সময়ে ৫০ বছর বয়সী এক নারী ভক্তের হার্টের সমস্যাসহ আরো ১০০ জন হাসপাতালে রয়েছেন।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই//এসএইচ





