লা লিগায় এইবারের কাছে ৩-১ গোলে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ের পরও লিগ পয়েন্ট টেবিলে বার্সার সমান ৪৭ পয়েন্ট অর্জন করেও তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার সফরকারী দল হিসেবে মাঠে খেলতে নামে অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু মাঠে লড়াইয়ে স্বাগতিক এইবার কোনো পাত্তাই পেল না। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে তারা।
খেলার ৭ মিনিটে গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২৩ ও ২৫ মিনিটে পর পর দুটি গোল করেন মানজুকিচ। ফলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায কোচ ডিয়াগো সিমওনের শিষ্যরা।
তবে বিরতির পর কোনো গোলের দেখা পায়নি রোজিব্লাঙ্কোসরা। বিপরীতে একটি গোল শোধ করতে পারে এইবার। খেলার ৮৯ মিনিটে স্বাগতিকদের হয়ে এই গোলটি করেন পিওভাচ্চারি।
এই জয়ের ফলে লিগ পয়েন্ট টেবিলে ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। আর ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
জেডআই





