বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখলেও দলে সুযোগ হয়নি এমন ফুটবলার রয়েছেন অনেক। তবে দলে সুযোগ হওয়ার পরও বিশ্বকাপে খেলা হচ্ছে না সেই সংখ্যাটিও কম না। শুধু চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অনেকেই।
ইতোমধ্যে বিশ্বকাপ থেকে যে তারকাগুলো খসে গেল তাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ না করলেই নয়। এই তালিকায় শুরুতেই আসেন কলম্বিয়ান তারকা রামাদেল ফ্যালকাও। হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা হচ্ছে না তার।
এরপর দলে থাকলেও পিঠের ইনজুরির কারণে বাদ পড়েছেন ফ্রান্সের ফ্রাঙ্ক রিবারি। একই দলের ক্লেমেন্ত গ্রেনিয়ার বিশ্বকাপ কেড়ে নিয়েছে উরুর ইনজুরি।
পা ভেঙ্গে যাওয়ায় ব্রাজিল বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির রিকার্ডো মন্তোলিভোর ও মেক্সিকোর লুইস মন্তেসের। আর পায়ের গোঁড়ালি ভেঙ্গে যাওয়া একই পথের পথিক হয়েছেন ঘানার জেরি আকামিনকো।
শনিবার ফ্যালকাওদের তালিকায় নাম লেখালেন জার্মানির তারকা মার্কো রিউস। শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও খেলেছেন তিনি। কিন্তু সেই ম্যাচেই চোট পেয়ে বিশ্বকাপকে বিদায় জানালেন বরুসিয়া ডর্টমুন্ডের ২৫ বছর বয়সী এই তারকা।
ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
খসে গেল যে তারকাগুলো
বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখলেও দলে সুযোগ হয়নি এমন ফুটবলার রয়েছেন অনেক। তবে দলে সুযোগ হওয়ার পরও বিশ্বকাপে খেলা হচ্ছে না সেই সংখ্যাটিও কম না। শুধু চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অনেকেই।