অ্যাশেজ লড়াইয়ের আগে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রায়ান হ্যারিস। হাঁটুতে চোট থাকায় তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

হ্যারিসের পরবির্তে দলে নেয়া হয়েছে প্যাট কামিন্সকে।

৩৫ বছর বয়সী হ্যারিস এক্সেসে অনুষ্ঠিতব্য শেষ প্রস্তুতি ম্যাচের আগেই অবসর নিয়েছেন। আগামী ৮ জুলাই থেকে কার্ডিফে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টও মিস করবেন তিনি।

গত বছর হ্যারিসের ডান হাঁটুতে অস্ত্রপচার করা হয়েছিল। সিডনিতে জন্ম নেয়া এই পেসার তার পুরো ক্যারিয়ারেই চোট সমস্যায় ভুগছিলেন। ইংল্যান্ডে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলতে পারেননি তিনি।

১২ টি অ্যাশেজ টেস্ট খেলে ২০.৬৩ গড়ে মোট ৫৭টি উইকেট শিকার করেছেন হ্যারিস।

জেডআই