এবাদত হোসেনের শিকার হচ্ছেন একের পর এক ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম আঘাত হানেন অষ্টম ওভারে। তার শিকার হন উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয়। ব্যক্তিগত ২৮ রানে কামরুল ইসলামের তালুবন্দি হন তিনি।
১২তম ওভারেই দ্বিতীয় আঘাত হানেন তিনি। তার শিকার হন অপর উদ্বোধনী ব্যাটসম্যান জেমস ভিন্স।
ইংলিশদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৩ ওভারে ১০২ রান।
এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩০৯ রান।
শতক করেছেন ইমরুল কয়েস। অর্ধশতক করেছেন মুশফিকুর রহিম। তবে অল্পের জন্য অর্ধশত করতে পারেননি নাসির হোসেন। ৪৫ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরেন তিনি।
সকাল সাড়ে ১০টায় ফতুল্লা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
এসএ





