ইতালিয়ান ক্লাব এসি মিলানের কাছে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। মধ্য মৌসুমের এক প্রীতি ম্যাচে দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে মঙ্গলবার ৪-২ গোলে হেরেছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা।

প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ২৩ ম্যাচের জয়ের দুর্দান্ত এক রেকর্ড নিয়েই রিয়াল খেলতে এসেছিল। রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড়দিনের ছুটি কাটিয়ে মাঠে ফেরা খেলোয়াড়দের কাছ থেকে আরো ভাল খেলা আশা করেছিলেন আনচেলত্তি।

এ ম্যাচকে সামনে রেখে উভয় দলই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল। আবার মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির জন্য ম্যাচটি ছিল সাবেক শিষ্যদের বিপক্ষে বর্তমান ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করা।

রিয়াল ডিফেন্ডার নাচোর ভুলের সুবাদে ২৪ মিনিটে জেরেমি মেনেজ মিলানকে এগিয়ে দেন। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এল শারাভি। চার মিনিট পরে রিয়াল শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন পর্তুগীজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।

দ্বিতীয়ার্ধের শুরুত লা লিগায় শীর্ষ স্থানে থাকা দলটি বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। মিলানও সমানভাবে বিপদজনক হয়ে উঠেছিল। তারই ধারাবাহিকতায় এল শারাভি এবং গিয়ামপাওলো পাজ্জিনির দুই গোলে মিলানের জয় নিশ্চিত হয়। ম্যাচের শেষের দিকে করিম বেনজেমার স্পট কিকের গোল পরাজয়ের ব্যবধানই কেবল কমিয়েছে।

জেডআই