ডিএফবি-পোকাল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। স্টুর্টগার্টার কিকার্সকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

এদিন খেলার ৩০ মিনিটে এমখিটারিয়ানের গোলে লিড নেয় বরুসিয়া। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর কিকার্সের জালে আরো তিনবার বল পাঠায় ডর্টমুন্ড। দুটি গোল করেছেন আউবামেইয়াং। বাকি গোলটি রামোসের। তবে সান্ত্বনা সূচক একটি গোল পেয়েছে কিকার্স। এই গোলটি করেন এডউইনি বসনু।

ঢাকা,১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই