ক্লাব প্রীতি ম্যাচে সাগান তুসোর বিপক্ষে পেনাল্টি শটে ৪-১ গোলে জিতেছে জিতল স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ।

শনিবার ৯০ মিনিটের লড়াইয়ে ১-১ গোলে সমতায় থাকে দল দুটি। অবশ্য পেনাল্টিতে একটি শট বাকি থাকতেই জয় নিশ্চিত হয় ডিয়াগো সিমিওনের শিষ্যদের।

এদিন খেলার ১৮ মিনিটে সফরকারী অ্যাটলেটিকোকে লিড এনে দেন কোকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি তারা।

৮২ মিনিটে তামুররা গোলে তুসো সমতায় ফেরে। ৯০ মিনিটের লড়াইয়ে কোনো দলই গোল করতে না পারায় পেনাল্টিতে নির্ধারিত হয় খেলার ফলাফল।

জেডআই