লিটন দাস আর মুনিম শাহরিয়ারের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পেয়েছে ঢাকা। অর্থাৎ জিততে হলে সিলেটকে করতে হবে ১৯৪।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছিল ঢাকা। তানজিদ হাসান তামিম ৪ বলে ৬ রান করে কর্নওয়ালের শিকার হন। তবে এরপর দ্বিতীয় উইকেটে ৯১ বলে ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন লিটন আর মুনিম।
৪৩ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। মুনিম করেন ৪৭ বলে ৫২ (৭ চার আর ১ ছক্কায়)। শেষদিকে সাব্বির রহমানের ১০ বলে ৩ ছক্কায় ২৩ আর থিসারা পেরেরার ৯ বলে ১৮ রানে বড় পুঁজি গড়ে ঢাকা।
সিলেটের রাহকিম কর্নওয়াল ২৭ রান খরচায় নেন ৩টি উইকেট। একটি করে উইকেট শিকার তানজিম হাসান সাকিব আর রিস টপলি।
এইচআর





