আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও হংকং। প্রথম ম্যাচে হেরেছিল উভয় দলই। এবার জয়ের লক্ষ্যে লড়ছে দল দুটি। ম্যাচটিতে প্রথমে ব্যাট করছে হংকং।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে হংকং। ক্রিজে আছেন ওয়াকাস বারাকাত (১৫) ও মার্ক চ্যাপম্যান (১০)।
প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন হংকং দলনেতা জেমি অ্যাটকিনসন। সেই ম্যাচে নেপালের বিপক্ষে ৮০ রানে হেরে যায় প্রস্তুতি ম্যাচের দুটিতেই জয় পাওয়া হংকং।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও টসে জয় পায় হংকং। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে তারা। তবে শাপুর জাদরানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ওপেনার ইরফান আহমেদ। ওয়ানডাউনে নামা অ্যাটকিনসন ২০ বলে ৩১ রান করে হামজা হোটাকের বলে এলবিডব্লিউর শিকার হন।
খেলা
ব্যাট করছে হংকং
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও হংকং। প্রথম ম্যাচে হেরেছিল উভয় দলই। এবার জয়ের লক্ষ্যে লড়ছে দল দুটি। ম্যাচটিতে প্রথমে ব্যাট করছে হংকং।