দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের যুদ্ধ। ব্যাট-বলের লড়াইয়ের প্রথম ওভারে মাত্র ২ রান সংগ্রহ করেছে টসজয়ী ভারত।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন রোহিত শর্মা ১ ও শেখর ধাওয়ান ১।

রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ভাগ্যের লড়াই টসে জয় পেয়ে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন।

পাকিস্তান দল: আহমেদ শেহজাদ, ইউনিস খান, হারিস সোহাইল, মিজবাহ উল হক (অধিনায়ক), সোহাইব মাকসুদ, উমর আকমল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, সোহাইল খান, মোহাম্মদ ইরফান।

ভারত দল: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কায় রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্র অশ্বিন, উমেশ যাদব, মুহিত শর্মা, মোহাম্মদ সামি।

জেডআই