২০১৯ সালের এশিয়াকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ২৪টিতে উন্নীত করা হয়েছে। বুধবার এশিয়ান ফুটবল পরিচালনা পরিষদ দল সংখ্যা বাড়ানোর এই ঘোষণা দিয়েছে।
এতে বলা হয়, আঞ্চলিক ফুটবলকে আরো শক্তিশালী করার লক্ষে এখন থেকে দ্বিতীয় সারির চ্যালেঞ্জকাপকে রোহিত করে টুর্নামেন্টের দল সংখ্যা ১৬ থেকে ২৪টিতে উন্নীত করা হয়েছে।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানায়, ২০১৯ সালের এশিয়া কাপে ২৪টি দল অন্তর্ভুক্ত করা হবে। তাই আগামী মাসে মালদ্বীপে অনুষ্ঠেয় চ্যালেঞ্জ কাপটি হবে শেষ আসর।
কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এএফসি’র পক্ষ থেকে আরো বলা হয় যে এশিয়া কাপ ও বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডও সম্মিলিতভাবে অনুষ্ঠিত হবে।
পুল ভুক্ত দল এবং চারটি শীর্ষস্থানীয় দল নিয়ে ৮টি গ্র“পে বিভক্ত করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]