লিওনেল মেসির নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ ও নকআউট পর্বের বাঁধা ইতোমধ্যেই অতিক্রম করেছে আর্জেন্টিনা। এবার সেমিফাইনালে উঠার মিশন। আর শেষ চারে উঠার লক্ষে আজ বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।

অপর দিকে টুর্নামেন্টে দুর্দন্ত খেলতে থাকা নেদারল্যান্ড শেষ চারের লক্ষে আজ মোকাবেলা করবে কোস্টারিকার ।

আজকের কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় বাংলাদেশ সময় রাত ১০ টায় মুখোমুখি হবে বেলজিয়াম ও আর্জেন্টিনা। ব্রাজিলের ব্রাজিলিয়ায় অনুষ্ঠিত হবে শেষ আটের লড়ায়টি।
গত ম্যাচগুলোর মতো মেসির নেতৃত্বে আজও জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাইবে আর্জেন্টিনা। অপরদিকে আর্জেন্টাইনদের সেরা ভরসা লিওনেল মেসিকে আটকিয়ে আজ অঘটন ঘটাতে প্রস্তুত বেলজিয়াম।

দিনের অপর খেলায় শেষ চারের লক্ষে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিলের সাও পাওলোতে কোস্টারিকার মুখোমুখি হবে রোবেন-ফন পার্সিরা।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ