নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমের। খেলছেন প্যাটরনস ট্রফি (গ্রেড ২) ক্রিকেট টুর্নামেন্টে ওমর অ্যাসোসিয়েটসের হয়ে।
বৃহস্পতিবার তার বোলিংয়ে ভর করে ফাইনালে উঠেছে ওমর অ্যাসোসিয়েটস। সেমিফাইনালে খায়াবান-ই-আমিনের বিপক্ষে বল হাতে ৪৭ রানে ৬ উইকেট নেন আমের।
প্যাটরনস ট্রফি (গ্রেড ২) ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয় ওমর অ্যাসোসিয়েটস ও খায়াবান-ই-আমিন। কিন্তু বৃষ্টির কারণে তিনদিনের ম্যাচের প্রথম দুইদিন ভেসে যায়। তৃতীয় দিনে প্রথমে ব্যাট করে ওমর অ্যাসোসিয়েটস নির্ধারিত ৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে।
২৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ ওভারে ১৩৭ রান তুলে অলআউট হয়ে যায় খায়াবান-ই-আমিন। মূলত মোহাম্মদ আমেরের বলে বিধ্বস্ত হয় তারা। বল হাতে আমের ৪৭ রান খরচায় নেন ৬ উইকেট। ২২ রানে তিনটি উইকেট নেন বিলাল আসিফ।
জেআই





