আইসিসি ২০১৫ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। ভাগ্যের লড়াই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের শিরোপা জয়ের লড়াই।

দেখে নেয়া যাক ফাইনাল ম্যাচের একাদশ:

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্রান্ড ইলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, ড্যানিয়েল ভেট্টরি, মাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারোন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্রাড হ্যাডিন, মিশেল জনসন, মিশেল স্টার্ক ও জস হ্যাজেলউড।

জেডআই